রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ।। ১৬ কার্তিক ১৪৩৩ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর পরীক্ষার ফি জমার সময় বাড়াল হাইআতুল উলইয়া মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা নির্মাণ শেষেও তালাবদ্ধ খিলগাঁও কবরস্থান মসজিদ, খুলে দেওয়ার দাবি শতাব্দীর পর শতাব্দী ধরে মক্কার আকাশে উড়ছে ‘হারামের কবুতর’ ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ হিজাব পরেই আইন পেশায়, আজ তিনি যুক্তরাজ্যের প্রথম হিজাবি বিচারক নুসুক অ্যাপে প্রতিদিন মিলবে ওমরাহ জয়ের সুযোগ, সঙ্গে জমজমের পানি আশরাফ ফাউন্ডেশনের দুই যুগ পূর্তি উপলক্ষে ইসলাহি মাহফিল আজ

রংপুরে রাবেতাতুল উম্মাহ বাংলাদেশের কম্বল বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আর্তসামাজিক সংগঠন রাবেতাতুল উম্মাহ বাংলাদেশ গত ১৯ জানুয়ারি রংপুর জেলার পীরগঞ্জে আলেম-উলামা ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে।

রাবেতার সভাপতি মাওলানা এনামুল হক মূসা বলেন, শীতে মানুষ খুবই কষ্টে জীবন যাপন করছে। এ কঠিন মুহূর্তে আমাদেরকে ধৈর্যধারণ করতে হবে। মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সে দায়িত্ব পালনে রাবেতাতুল উম্মাহ প্রতিষ্ঠার পর থেকে সামর্থের আলোকে বিভিন্ন দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আগামী দিনেও তা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন- রাবেতার সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, অর্থ বিভাগের প্রধান মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, মাওলানা এহসান মাহমুদ, মাওলানা সোহাইল , মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মুশফিকুর রহমান, মুহাম্মদ শফিকুল ইসলাম প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ