রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ।। ১৬ কার্তিক ১৪৩৩ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর পরীক্ষার ফি জমার সময় বাড়াল হাইআতুল উলইয়া মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা নির্মাণ শেষেও তালাবদ্ধ খিলগাঁও কবরস্থান মসজিদ, খুলে দেওয়ার দাবি শতাব্দীর পর শতাব্দী ধরে মক্কার আকাশে উড়ছে ‘হারামের কবুতর’ ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ হিজাব পরেই আইন পেশায়, আজ তিনি যুক্তরাজ্যের প্রথম হিজাবি বিচারক নুসুক অ্যাপে প্রতিদিন মিলবে ওমরাহ জয়ের সুযোগ, সঙ্গে জমজমের পানি আশরাফ ফাউন্ডেশনের দুই যুগ পূর্তি উপলক্ষে ইসলাহি মাহফিল আজ

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের তালিকাসহ তথ্য চেয়েছেন হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে কর্মরত কর্মকর্তাদের তালিকাসহ তথ্য চেয়েছেন হাইকোর্ট। পাশাপাশি তারা মানিলন্ডারিং প্রতিরোধে কেন ব্যর্থ, তা জানতে চেয়েছেন। এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন আদালত।

বাংলাদেশ ব্যাংকের অডিট বিভাগ, ফাইন্যান্সিয়াল ইনিস্টিটিউশন, মার্কেট ডিভিশনসহ সংশ্লিষ্টদের এ ব্যাখ্যা দিতে হবে। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে এই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মুহা. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দীন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এই আদেশ দেন।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। শুনানিতে বাংলাদেশ ব্যাংকের অবশ্যই মানিলন্ডারিং প্রতিরোধ ব্যর্থতার বিষয়ে জবাবদিহিতা করতে হবে বলেও মন্তব্য করেন হাইকোর্ট।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ