বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

নতুন প্রশাসনের সাফল্য কামনা করলেন ডোনাল্ড ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিদায়ী বক্তব্যে বলেছেন, ‘আমরা এখানে যা করার জন্য এসেছিলাম, তার চেয়ে বেশি করেছি।’ মঙ্গলবার (১৯ জানুয়ারি) হোয়াইট হাউস থেকে ইউটিউবে একটি ভিডিও বার্তা পোস্ট করা হয়।

ভিডিও বার্তায় ট্রাম্প বলেছেন, এটা কঠিন লড়াই ছিল। কঠিন সব সিদ্ধান্ত নিয়েছেন। কারণ জনগণ আমাকে এর জন্যই নির্বাচিত করেছিলেন।

ট্রাম্প বলেন, আন্দোলন কেবল শুরু হয়েছে। আমেরিকাকে মহৎ করার আন্দোলন অব্যাহত থাকবে।

যদিও এখন পর্যন্ত ট্রাম্প বাইডেনের কাছে নির্বাচনে হেরে যাওয়া মেনে নিতে পারেননি। এরপরও তিনি ভিডিও বার্তায় নতুন প্রশাসনের প্রতি শুভকামনা জানিয়েছেন। কারও নাম উল্লেখ না করে ট্রাম্প নতুন প্রশাসনের সাফল্য কামনা করেন। নতুন প্রশাসনের জন্য সৌভাগ্য কামনা করেন। ট্রাম্প বলেন, ‘সৌভাগ্য একটি গুরুত্বপূর্ণ শব্দ!’

ট্রাম্প তার প্রশাসনের সাফল্য তুলে ধরে জানান, তার প্রশাসন আমেরিকাকে বিশ্বের অর্থনৈতিক পরাক্রমশালী দেশে পরিণত করেছে।

তিনি বলেন, আমাদের এজেন্ডায় ডান, বাম ছিল না। এটি রিপাবলিকান বা ডেমোক্র্যাটকে নিয়ে ছিল না, তবে একটি জাতির মঙ্গলের পরিকল্পনা ছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ