বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

কলার খোসার নানা ব্যবহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কলা খাওয়ার পর খোসা ফেলে দেই আমরা। খোসা কিন্তু কাজে লাগানো যায় নানাভাবে। জেনে নিন ঘরোয়া কাজে কলার খোসার কিছু ব্যবহার সম্পর্কে।

রূপার গয়না চকচকে করতে: অনেকদিন ধরে রূপার গয়না অব্যবহৃত অবস্থায় পড়ে থাকলে তা ঔজ্জ্বল্য হারিয়ে ফেলে। কলার খোসা পেস্ট করে খানিকটা পানি মিশিয়ে পাতলা করে নিন। মিশ্রণটি দিয়ে গয়না পরিষ্কার করে নিন। আগের মতো চকচকে হয়ে যাবে।

মাটির উর্বরতা বাড়াতে: খুব ভালো সার হিসেবে কাজ করে কলার খোসা। কলার খোসা ছোট ছোট টুকরো করে কেটে নিন। সেগুলো মাটির নিচে পুঁতে দিন। খোসা থেকে মিথেন গ্যাস তৈরি হয়, যা গাছের বৃদ্ধিতে সাহায্য করে। গাছের আশপাশে কলার খোসা লাগিয়ে রাখুন।

খোসা থেকে মাটি তৈরি হবে, যে মাটিতে থাকবে পরিপোষক পদার্থ। এছাড়া কলার খোসা সারারাত পানিতে ভিজিয়ে রেখে পানিটুকু দিন গাছে। গাছ দ্রুত বাড়বে।

জুতা চকচকে করতে: জুতা পালিশ করতেও দারুণ কাজে আসে কলার খোসা। এক টুকরো কলার খোসা চামড়ার জুতার ওপর ভালো করে ঘষুন। চকচকে হবে জুতা।

মাংস নরম করতে: মাংস রান্নার আগে কলার খোসার কুচি দিয়ে আধা ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। মাংস নরম হয়ে যাবে দ্রুত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ