বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের কাছে ফিলিস্তিনিদের ‘প্রত্যাশা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন মার্কিন প্রশাসন অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে অবৈধ ইসরায়েলি বন্দোবস্ত কার্যক্রম বন্ধ করবে বলে আশা প্রকাশ করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ।

গতকাল সোমবার রামাল্লায় মন্ত্রিসভা বৈঠকের শুরুতে বক্তব্য দেয়ার সময় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে আজ মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

মোহাম্মদ শাতায়েহ বলেন, দায়িত্ব নিতে যাওয়া নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের অবৈধ বন্দোবস্ত ও হামলা বন্ধ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে আশা করি।

ইসরায়েল বর্তমানে সময়ের বিপরীতে রয়েছে। তারা ট্রাম্প প্রশাসনের প্রস্থানের আগে অবৈধ বসতিগুলোতে আরো ৭৬০টি নতুন ইউনিট নির্মাণের অনুমোদনের মাধ্যমে প্রকল্পের এই প্যাকেজটি দিয়ে বাইডেনকে স্বাগত জানাতে চায়, যোগ করেন তিনি।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলি জনবসতি সম্পর্কে বিশ্বকে গুরুত্ব সহকারে অবস্থান নিতে হবে এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের ক্ষেত্রে দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে।

আগামীকাল বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন জো বাইডেন। আর তার রানিংমেট ভাইস-প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে যাচ্ছেন কমলা হ্যারিস।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ