বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’ 

বন্যায় ভাসছে সিরিয়ার আশ্রয় শিবির, হাজারো মানুষের আহাজারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর নদভী।।

সিরিয়ার ‘শরণার্থী অধিকার সমিতির’ বিবৃতি অনুসারে খারাপ আবহাওয়ার কারণে দেশের উত্তরাঞ্চলে লাগাতার ঝড়-বৃষ্টির কারণে বন্যার সৃষ্টি হয়ে হাজার হাজার বেসামরিক লোক গৃহচ্যুত হয়েছে বলে জানায় সিরিয়ার শরণার্থী অধিকার সমিতির কর্মকর্তা ও সদস্যরা৷

ইদলিব আশ্রয় শিবিরের পরিচালক বলেন, গত শনিবার থেকে শুরু হওয়া প্রবল ঝড়, শৈত প্রবাহ ও লাগাতার বৃষ্টিপাতের কারণে সেখানকার পরিস্থিতি অত্যন্ত বিপর্যয়কর হয়ে উঠেছে৷ এবং আতামা, কাফর আবেদ, বাব আল-হাওয়া, সরমাদাহ, বারশিন সহ ইদলিব পল্লীর আরো শত শত তাবু পর্যদুস্ত হয়েছে৷

শিবিরের পরিচালক বলেন, ঝড়-বৃষ্টির কারণে শত শত লোক বস্তিচ্যুত হয়ছে৷ পাশাপাশি ঝড় ও অনবরত বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় লেবাননে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত আশ্রয় শিবির৷ শীতের বস্ত্র ও উষ্ণ উপকরণের অভাবে সেখানে বিভিন্ন রোগ ও মহামারী ছড়িয়ে পড়েছে৷

বিবৃতির তথ্যানুসারে সিরিয়ার উত্তর ও পশ্চিমাঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় ১,৪০০ শিবির, যেখানে প্রায় এক মিলিয়ন ও ৩০০ জন লোক বাস করে৷ যার বেশিরভাগই ইদলিব, হাম, আলেপ্পোর পল্লী এবং সিরিয়ার বাকী অঞ্চলগুলি থেকে আসাদ বাহিনি ও রাশিয়ান সৈন্যদের আক্রমন থেকে বেঁচে আসা গৃহচ্যুত শত শত পরিবার৷

বিবৃতিতে আরো জানা যায় “সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্থ তাবুর সংখ্যা ২৭৮-এ পৌঁছেছে৷ আর ৫১৩ টি তাবু আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এ ছাড়াও শিবির এবং আশপাশের ৮ কিলোমিটারেরও বেশি রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হযওয়ার কারণে রাস্তাগুলি তাবু থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ ফলে ক্ষতিগ্রস্থ শিবিরে পৌঁছা অত্যন্ত মুশকিল হয়ে দাড়িয়েছে৷ তবু প্রচেষ্টা অব্যাহত রয়েছে৷

এদিকে সিরিয়ান শরণার্থী অধিকার সংস্থা জাতিসংঘ এবং আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থাগুলি, পাশাপাশি আরব স্টেটস লিগ এবং মানবিক অধিকার বিষয়গুলিতে কর্মরত সকল পক্ষকে উত্তর-পশ্চিম সিরিয়ার শিবিরগুলি সহ অন্যান্ন সকল বিপর্যস্ত শর্ণার্থীদের উদ্ধার করার জন্য অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে৷ সূত্র: আল-বালাদ নিউজ আরবি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ