বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

গেম আসক্তি থেকে যুব সমাজকে রক্ষা করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ নাজমুচ্ছাকিব।।

যুবকরাই এ জাতী ও দেশের ভবিষ্যৎ কর্ণধার। তাদের নিয়ে দেশ ও জাতী অনেক স্বপ্ন দেখে, কিন্তু আমাদের যুব সমাজ দেশ ও দশের কথা বাদ দিয়ে গেম এ প্রচন্ড-ভাবে আসক্ত হয়ে পড়েছে। যা আমাদের যুবকদের মানসিক বিকাশে বাধা ঘটাচ্ছে। চিকিৎসা বিজ্ঞানীদের মতে, একটা মানুষকে প্রতিদিন নির্দিষ্ট কিছু সময় সবুজ গাছ-পালার নিচে ঘুরা ফেরা বা খেলাধুলা করতে হবে, এতে মন-মানসিকতা, স্বাস্থ ভালো থাকে।

কিন্তু আমাদের যুব সমাজ তা বাদ দিয়ে দিনের অধিকাংশ সময় মোবাইল বা কম্পিউটার এর সামনে বসে থাকে। যার ফলে চোখ, মানসিকতা, স্মৃতী শক্তির সমস্যা সহ নানান জটিল রোগে আক্রান্ত হতে দেখা যাচ্ছে।

সম্প্রতি পাবজি বা ফ্রি-ফায়ার গেম এ যে পরিমাণ আসক্তি হয়েছে আমাদের যুব সমাজ, এতে করে আমাদের ভবিষ্যৎ যে খুব বেশি ভালো নয় তা সহিজেই অনুমান করা যায়।

বন্ধুমহল বা আত্মীয় স্বজন সবার থেকে দূরে চলে যাচ্ছে আমাদের যুব সমাজ যার জন্য বর্তমানে ডিপ্রেশন এর রুগি বা আত্মহত্যা প্রবণতা বেড়ে গিয়েছে।তাই আমাদের জনমনে সচেতনতা তৈরি করতে হবে। গেম আসক্তি থেকে যুব সমাজকে বের করে আনতে সভা সেমিনার বা ফিচার তৈরি করতে হবে।

একমাত্র জনমনে সচেতনতা তৈরির মাধ্যমেই আমরা যুব সমাজকে গেম আসক্তি থেকে বের করে আনতে পারব।

লেখক: আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ