শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হাসানুল হক ইনু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি। তিনি রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিন দফায় পরীক্ষার পর গত ১৬ জানুয়ারি দিবাগত রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে বলে জানা যায়।

এর আগে ইনুর গানম্যান করোনা আক্রান্ত হন। এজন্য গত ১২ জানুয়ারি সকালে জাতীয় সংসদের কোভিড বুথে টেস্ট করান ইনু। দুপুরে টেস্টের ফলাফল পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য চিকিৎসকের পরামর্শে এদিন একটি বেসরকারি হাসপাতালে করোনার দ্বিতীয় টেস্ট করান। কিন্তু সেই রিপোর্টে নেগেটিভ আসে। পরে চিকিৎসকরা তাকে বাসায় আইসোলেশনে থেকে ৭২ ঘণ্টা পর আবার টেস্ট করতে বলেন।

বাসায় আইসোলেশনে থেকে ১৫ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন। পরদিন ১৬ জানুয়ারি তৃতীয় দফায় করোনা টেস্ট করা হলে ওইদিন রাতে ফলাফল পজিটিভ আসে।

তিনি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ডা. মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্বাভাবিক ও স্থিতিশীল আছে বলে চিকিৎসকদের বরাত দিয়ে গণমাধ্যমকে জানিয়েছেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহিল কাইয়ুম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ