রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ।। ১৬ কার্তিক ১৪৩৩ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নির্মাণ শেষেও তালাবদ্ধ খিলগাঁও কবরস্থান মসজিদ, খুলে দেওয়ার দাবি শতাব্দীর পর শতাব্দী ধরে মক্কার আকাশে উড়ছে ‘হারামের কবুতর’ ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ হিজাব পরেই আইন পেশায়, আজ তিনি যুক্তরাজ্যের প্রথম হিজাবি বিচারক নুসুক অ্যাপে প্রতিদিন মিলবে ওমরাহ জয়ের সুযোগ, সঙ্গে জমজমের পানি আশরাফ ফাউন্ডেশনের দুই যুগ পূর্তি উপলক্ষে ইসলাহি মাহফিল আজ শেখ হাসিনাসহ ৪১ জনের অভিযোগ গঠনের শুনানি আজ ইউসুফ (আ.)-এর জামা থেকে তিন শিক্ষা তুলে ধরলেন মসজিদে নববীর খতিব আইএবি ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টা পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত জুমার খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি!

সুদানে আরব ও আফ্রিকানদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৩২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আরব ও আফ্রিকানদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আফ্রিকার দেশ সুদানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ দারফুরে কমপক্ষে ৩২ জন নিহত এবং ৭৯ জন আহত হয়েছেন।

গত শুক্রবার থেকে চলা এ সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করা হয়েছে।

আরব নিউজ জানায়, শুক্রবার থেকে এখানে নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। মাত্র দুই সপ্তাহ আগে এখান থেকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করা হয়।

দারফুর প্রদেশের রাজধানী জেনেনার প্রধান হাসপাতালের চিকিৎসক সালাহ সালেহ সাংবাদিকদের বলেন, হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে। কারণ অনেকেই হাসপাতালে আসতে পারেছেন না।

আন্তর্জাতিক ত্রাণ সংস্থার কর্মী আল-সাফি আব্দুল্লাহ জানান, ঘটনার সূত্রপাত হয় গত শুক্রবার। ক্রিনডিং আন্তর্জাতিক শরণার্থী শিবিরে এক আরব শরণার্থীকে স্থানীয় একটি বাজারে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনার জেরে শনিবার স্থানীয়দের সঙ্গে শরণার্থীদের সংঘর্ষ হয়। সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ