শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

সর্বত্র পবিত্র কুরআনের আদর্শ ছড়িয়ে দিতে হবে: ড. খালিদ হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক।।
বিশেষ প্রতিবেদন>

চট্টগ্রাম ওমরগনি এম, ই, এস কলেজের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান, জামিয়া আরবিয়া ইসলামিয়া জিরির মুহাদ্দিস লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কুরআনের শিক্ষা ও আদর্শ ধারণ করতে পারলে মানুষের পার্থিব জীবন মঙ্গল আলোকে উদ্ভাসিত হয়ে উঠবে।

আজ রোববার (১৭ জানুয়ারি-২১) রোববার ফেনী সরকারী কলেজ ময়দানে মুজাহিদ কমিটি ফেনী জেলা শাখা আয়োজিত ৩ দিনব্যাপী ওয়াজ মাহফিলে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি পবিত্র কুরআন চর্চা ও অনুশীলনের ওপর সবিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, কুরআন তিলাওয়াত যেমন সওয়াবের কাজ তেমনি অশুদ্ধ তিলাওয়াত আল্লাহ তায়ালার গজব ডেকে আনে। কুরআনে বর্ণিত আদেশ-নিষেধ মেনে চলার মধ্যে সমগ্র মানব জাতির হেদায়াতের সর্বোত্তম উৎস মহাগ্রন্থ আল কুরআন। হাজার বছরের ইতিহাসে এই মহাগ্রন্থ অভিন্ন ও অপরিবর্তিত থেকে জাতিকে মুক্তির পথ দেখাচ্ছে।

মাহফিলে মুজাহিদ কমিটির বিভিন্ন স্থরের নেতাকর্মী সহ ধর্মপ্রাণ তৌহিদীজনতার উপস্থিতি চোখে পড়ার মতো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ