রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’

আইন হাতে তুলে নিবো না তবে আন্দোলন করবো: হেফাজতে ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ
নিউজরুম এডিটর>

আমরা আইন হাতে তুলে নিবো না, তবে আন্দোলন করবো বলে সরকারের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদী। তিনি চাঁদপুরের কচুয়ায়, ফটিকছড়ির মাইজভান্ডার, কক্সবাজারের পিএম খালী মাদরাসায় হামলা-ভাঙ্গচুর শিক্ষকদের হত্যাচেষ্টা, ছাত্রদের ভয়ভীতি প্রদর্শন, ৩৬ জন আলেমের বিরুদ্ধে মিথ্যা মামলা ও দেশের বিভিন্ন স্থানে ওয়াজ, মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করে দেয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

আজ রোববার রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেছেন।

এ সময় সরেজমিনে ঘটনাস্থল প্রত্যক্ষদর্শীদের থেকে বর্ণনা দেন হেফাজতের যুগ্মমহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী। তিনি বলেন, আমরা সরেজমিনে গিয়ে জেনেছি, সেখানে মাদরাসায় হামলা চালিয়ে মাদরাসার প্রায় ৮৩ হাজার টাকা, একজন শিক্ষকের পকেট থেকে ৫ হাজার টাকা ও মোবাইল নিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।

এ সময় উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা আব্দুর রব ইউসুফী, যুগ্ম-মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম-মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, অর্থ সম্পাদক মুফতি মুনীর হোসাইন কাসেমী, মাওলানা শফিকুদ্দীন, মাওলানা ফয়সাল আহমদ প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ