বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

কাশ্মীরে ভয়াবহ তুষারপাতে সেনাসহ দুইজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতশাসিত কাশ্মীরে বুধবার ভয়াবহ তুষারপাতে এক সেনাসদস্য ও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। অনেক ঘরবাড়ি ও রাস্তাঘাট ভারী তুষারপাতে চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আনাদোলু এজেন্সি জানায়, ভারতের জম্মু ও কাশ্মীর প্রশাসন, অপ্রয়োজনে কাউকে বাড়ি থেকে বের হতে বারণ করেছে।

শ্রীনগরে বুধবার ঘরের চালে বরফের স্তূপ জমে তা ভেঙে পড়লে এইচসি মুরমু নামে আধাসামরিক বাহিনীর কর্মকর্তা নিহত হন। এ ছাড়া কাশ্মীরে কুপওয়ারা জেলায় ৭২ বছর বয়সী রানি বেগম নামে এক বৃদ্ধা বরফচাপা পড়ে মৃত্যুবরণ করেন।

গত শনিবার রাত থেকে কাশ্মীরে ভয়াবহ তুষারপাত শুরু হয়। বরফচাপায় ৭০টিরও বেশি ঘরের চাল ভেঙে গেছে। এতে অনেকেই আহত হয়েছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কাশ্মীরের অনেক এলাকায় বিদ্যুৎ নেই কয়েক দিন ধরে। সূত্র: আনাদোলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ