বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় কুষ্টিয়া-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

এ ঘোষণা দিয়েছেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে তিনি এক ফেসবুকে স্ট্যাটাসে তিনি লেখেন, আমির হামজা তার বিকৃত বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত ঝিনাইদহে তাকে অবাঞ্চিত ঘোষণা করা হলো।

পোস্টটি মূহুর্তেই ভাইরাল হয়ে যায়, পোস্টের কমেন্টে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমর্থন করে মন্তব্য করেন।

এ ব্যাপারে মুঠোফোনে সাজেদুর রহমান পপপুর কাছে জানতে চাইলে তিনি জানান, আরাফাত রহমান কোকো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন বিকৃত, কুরুচিপূর্ণ বক্তব্য ইসলাম কখনোই সমর্থন করে না। তার এই বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাকে ঝিনাইদহে ঢুকতে দেওয়া হবে না।

ওয়াজ মাহফিল মৌসুমে আমির হামজা ঝিনাইদহের ৬ উপজেলাসহ জেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে অসংখ্য মাহফিলে প্রধান বক্তা হিসাবে অংশ নিয়ে থাকেন। কুষ্টিয়া ও ঝিনাইদহ পাশাপাশি জেলা হওয়ায় দুই জেলার মানুষের মধ্যে নিয়মিত যাতায়াত ও ব্যবসা বানিজ্য এবং আত্মীয়তার সম্পর্ক রয়েছে। সে কারণে মুফতি আমির হামজার এই বক্তব্য দুই জেলা জুড়ে ব্যাপক সমালোচনার জম্ম দিয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ