শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

করোনার টিকা নিয়ে তেলেসমাতি করছে সরকার: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘করোনার টিকা নিয়ে তেলেসমাতি করছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী বলছেন করোনা টিকার বিষয়ে ভারতের সরকারের সঙ্গে জিটুজি চুক্তি হয়েছে। বাণিজ্যমন্ত্রী বলছেন আরেক কথা।’

আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সেন্টার ফর ন্যাশনালিস্ট রিসার্চের উদ্যোগে ‘ফেলানী ও সীমান্ত হত্যা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সর্বশেষ একনেক বৈঠকে মোটা অংকের টাকা ছাড় করেছে। এই টাকা ভাগাভাগি হবে। অনেকের পকেটে যাবে।

বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, দেশের জনগণকে বিপদের মধ্যে ফেলে প্রধানমন্ত্রী গণভবনে সুরক্ষায় রয়েছেন। জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই।

এছাড়াও অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব আডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সভাপতির বক্তব্য রাখেন ব্যারিস্টার মীর হেলাল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ