রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল

যুদ্ধ জাহাজ তৈরি করব আমরা: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটি বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। নিজস্ব শিপ-ইয়ার্ডে আমরা যুদ্ধ জাহাজ তৈরির চেষ্টা চলছে। এজন্য বাহিনীর সদস্যদের মুক্তিযুদ্ধের চেতনা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। বুধবার (৩০ ডিসেম্বর) সকালে নৌবাহিনীর মিডশিপম্যান-২০১৮ আলফা এবং ডিইও-২০২০ ব্রাভো ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে দেওয়া ভার্চুয়াল বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে ২৭টি যুদ্ধ জাহাজ সংযোজন করেছি। ২০১৭ সালে নৌবাহিনীতে ২টি অত্যাধুনিক সাবমেরিন আমরা সংযোজন করেছি। ফলে আমাদের বাংলাদেশ নৌবাহিনীকে সম্পূর্ণ ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তর করতে সক্ষম হয়েছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যেন সব ধরনের উদ্যোগ থাকে এবং প্রশিক্ষণ থাকে, সেভাবেই আমরা আমাদের প্রতিটি বাহিনীকে গড়ে তুলছি। আমাদের লক্ষ্য হলো, আমাদের নিজস্ব শিপ-ইয়ার্ডে আমরা যুদ্ধ জাহাজও তৈরি করব। যার কাজ ইতিমধ্যে আমরা কিছু কিছু শুরুও করেছি।

এ সময় এই কোর্সে সেরা পারদর্শিতার জন্য দুজন চৌকশ কর্মকর্তাকে স্বর্ণপদক এবং সব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীর হাতে সোর্ড অব অনার প্রধানমন্ত্রীর পক্ষে তুলে দেন নৌবাহিনী প্রধান। এরপর সামরিক রীতিতে শপথ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ