বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু

ট্রাম্প প্রশাসনের করোনা বিষয়ক উপদেষ্টার পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের করোনা ভাইরাস বিষয়ক উপদেষ্টা ড. স্কট অ্যাটলাস পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১ ডিসেম্বর) ট্রাম্পের ট্রাম্পের উদ্দেশে লেখা পদত্যাগপত্রে অ্যাটলাস লেখেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের বিশেষ উপদেষ্টার পদ থেকে আমি সরে দাঁড়াচ্ছি।

তাকে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেয়ায় তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং সেই সঙ্গে তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে শুভকামনা জানান।

অ্যাটলাস আরও বলেন, আমি কোনো রাজনৈতিক প্রভাব বা প্ররোচনা ছাড়া, সব সময় বিজ্ঞানের সর্বশেষ তথ্য ও প্রমাণের ওপর নির্ভর করে কাজ করেছি।

টুইটারেও এ পত্র পোস্ট করেন অ্যাটলাস।

নিউরোরেডিওলজিস্ট অ্যাটলাস সংক্রামক রোগ বা মহামারি সংক্রান্ত বিদ্যায় বিশেষজ্ঞ না হওয়া সত্ত্বেও আগস্টে ১৩০ দিনের বিশেষ চুক্তিতে করোনা ভাইরাস টাস্ক ফোর্সে নিয়োগ পান। তিনি ট্রাম্পের আস্থাভাজন ছিলেন। বিভিন্ন সময় ট্রাম্পের মতো মাস্ক পরা এবং অন্য বিষয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ