বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভোটের মাঠে আল্লামা সাঈদীর দুই ছেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রখ্যাত মুফাসসিরে কুরআন ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে এবার পিরোজপুরের দুটি আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের এই প্রতিদ্বন্দ্বিতা জেলার ভোটের মাঠে ভিন্ন এক আমেজ এনে দিয়েছে। 

পিরোজপুর-১ আসনে (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা) জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী। মনোনয়ন বৈধ ঘোষণার পর থেকেই এ তিন উপজেলায় তার রাজনৈতিক তৎপরতা আরও দৃশ্যমান হয়েছে। স্থানীয়ভাবে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়েছেন তিনি।

অন্যদিকে পিরোজপুর-২ আসনে (নেছারাবাদ-কাউখালী-ভান্ডারিয়া) জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন পিরোজপুর-১ আসন থেকে ২০১৮ সালে জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করা আরেক পুত্র শামীম সাঈদী। এ আসনেও তার প্রচারণা ধীরে ধীরে গতি পাচ্ছে। স্থানীয় পর্যায়ে সংগঠনিক শক্তি পুনর্গঠন এবং ভোটারদের কাছে পৌঁছাতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পিরোজপুর অঞ্চলে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার একটি সুসংগঠিত আদর্শভিত্তিক ভোটব্যাংক রয়েছে। বিশেষ করে পিরোজপুর-১ আসনে ধর্মীয় ও সামাজিক প্রভাব তুলনামূলকভাবে বেশি হওয়ায় মাসুদ সাঈদীর জন্য একটি শক্ত ভিত্তি তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ