শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

তুরস্কের ঐতিহাসিক ভ্যানিকয় মসজিদে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভয়াবহ অগ্নিকাণ্ডে তুরস্কের ইস্তাম্বুলের উস্কুদার জেলার ঐতিহাসিক ভ্যানকয় মসজিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গতকাল রোববার ১৬৬৫ সালে নির্মিত ঐতিহাসিক এ মসজিদটিতে আগুন লাগে।

আগুন নেভানোর জন্য বিপুলসংখ্যক দমকলকর্মী ঘটনাস্থলে পাঠানো হয়। কোস্টগার্ড কমান্ডের (এস জি কে) অধিভুক্ত ইউনিটের সহায়তায় সমুদ্র থেকে আগুন নিয়ন্ত্রণ করা হয়।

এক বিবৃতিতে ইস্তাম্বুলের গভর্নর জানান, স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে আগুন ছড়িয়ে পড়ে। ১৭শ’ শতকের দিকে উস্কুদার জেলায় বসফরাস প্রণালীর মোহনায় মসজিদটি নির্মাণ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, সাগর থেকে কোস্টগার্ডের তিনটি বোট, ইস্তাম্বুল মহানগরের ফায়ার সার্ভিসের ৫টি ফায়ার ব্রিগেড ট্রাক এবং সংশ্লিষ্ট ক্রুরা আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ডের অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে উল্লেখ করে তাদের প্রসংশা করা হয় বিবৃতিতে। আগুনে মসজিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে। ঐতিহাসিক ভ্যানিকয় মসজিদ কাঠ দিয়ে তৈরি। ১৬৬৫ সালে তুর্কি স্কলার ভ্যানি মেহমেত এফেন্দি মসজিদটি নির্মাণ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ