বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

সরকারকে ৭ দিনের আল্টিমেটাম: ঢাকায় মহাসমাবেশের ঘোষণা নূরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারকে ৭ দিনের আল্টিমেটাম দিয়ে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুর।

ঝালকাঠিতে ছাত্র, যুব অধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে সন্ধ্যায় মশাল মিছিল শেষে কাকরাইল মোড়ে ভিপি নুর এ আল্টিমেটামের ঘোষণা দেন। গত শুক্রবারও চট্টগ্রামে ছাত্র, যুব অধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার কথা উল্লেখ করে ভিপি নুর বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর অন্যায়ভাবে হামলা ও হয়রানি করা হচ্ছে। আগামী ৭ দিনের মধ্যে ঝালকাঠিতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আগামী শুক্রবার ঢাকায় মহাসমাবেশ করবো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবো। আমরা দেখতে চাই এই সরকার কী করে।’

তিনি আরও বলেন, ‘আমি ছাত্রলীগ, যুবলীগের ভাই-বোনদের বলতে চাই, আপনারাও কোনো মা-বাবার সন্তান। আমাদের সাথে আপনাদের কোনো জায়গা-জমি বা ব্যক্তিগত কোনো বিরোধ নেই। আপনারা কেন আমাদের ভাই-বোনদের রক্তাক্ত করছেন। কেন যেখানে সেখানে মারধর করছেন। আপনারা কী আজীবন ক্ষমতায় থাকবেন?’

ভিপি নূর বলেন, আপনারা দেখছেন না একসময়ের ক্ষমতাসীনদের আজকের কী ভয়াবহ নিষ্ঠুর পরিণতি। আজকে কেউ দেশে থাকতে পারছে না। কেউ কারাগারে ধুকে ধুকে মরছে। কাজেই আপনাদেরও কিন্তু সে পথে যেতে হতে পারে।

আপনাদের বলছি, এই সরকার যে দমন-নির্যাতন-নিপীড়ন-জুলুম চালিয়েছে, তাদের পতন ঘনিয়ে এসেছে। সুতরাং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ভাই-বোনদের বলবো আপনারাও জনগণের কাতারে এসে দাঁড়ান। আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। প্রত্যেকেরই শান্তিপূর্ণভাবে রাজনৈতিক সভা-সমাবেশ মিটিং করার অধিকার আছে। আমরা চাই না এই দেশে কোনো সহিংসতা তৈরি হোক।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ