শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

১৫৫ কিলোমিটার গতির টাইফুনের আঘাতে বিদ্ধস্ত ফিলিপাইন, মৃত্যু ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৫৫ কিলোমিটার গতির শক্তিশালী টাইফুন ভামকোর আঘাতে অন্তত সাতজন মারা গেছে ফিলিপাইনে। বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। রাজধানী ম্যানিলার আশপাশে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।

রয়টার্স জানায়, স্থানীয় সময় বুধবার ভোরের দিকে ঘণ্টায় সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার গতি নিয়ে আছড়ে পড়ে ভামকো। বৃহস্পতিবার প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে দেশটির সরকারি সংস্থাগুলোকে ত্রাণ তৎপরতা বৃদ্ধির নির্দেশ দেন।

জানা যায়, গত দুই মাসে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ভামকোসহ অন্তত ৮টি টাইফুন আঘাত হেনেছে। এছাড়া এ বছর মোট ২১টি টাইফুনের মুখোমুখি হয়েছে ফিলিপাইন। বছরের বিভিন্ন সময়ে আক্রমণ করা টাইফুনের আঘাতে হাজার হাজার বাড়িঘর ধ্বংস এবং লাখো মানুষ বাস্ত্যুচুত হয়েছেন।

দেশটির সরকার ভামকো আঘাত হানার আগে প্রায় ২ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়। উত্তাল সাগরে প্রচণ্ড শক্তি সঞ্চয় করে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার বেগে এটি ফিলিপাইনের মূল ভূখণ্ডে আঘাত হানে। পরে এটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ