বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

রাজধানীর শাহবাগসহ তিন জায়গায় ৬ বাসে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর শাহবাগসহ তিন জায়গায় ৬ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।  স্থানগুলো হলো, শাহবাগ আজিজ সুপার মার্কেট, গুলিস্তান রমনা ভবন ও জাতীয় প্রেসক্লাব। এছাড়া খিলগাঁও, মতিঝিল ও বংশাল এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিস্তান রমনা ভবনের সামনে পল্টন থেকে সদরঘাটগামী ভিক্টর ক্লাসিক গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে কেউ আগুন লাগিয়ে দিতে পারে। বাসটি যাত্রী বোঝাই ছিল।

এছাড়া আজিজ সুপার মার্কেটের সামনে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অন্যদিকে প্রেসক্লাবের সামনে ঘাটারচর টু চিটাগাং রোডে চলাচলকারী রজনীগন্ধা পরিবহনে আগুন লাগার ঘটনা ঘটেছে। দুপুর আড়াইটার দিকে মতিঝিলে একটি বাসে আগুন লাগে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ