শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

আমেরিকার নীতি দেখে বিরক্ত খোদ মার্কিনিরাই: রুহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ‘সম্প্রতি আমেরিকায় যে নির্বাচন হয়েছে, তার ফলাফল থেকে এটাই প্রমাণিত হয় যে, শুধু বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরাই নয় বরং খোদ মার্কিন জনগণও দেশটির অনুসৃত নীতির প্রতি ভীষণভাবে বিরক্ত।’

মঙ্গলবার (১০ নভেম্বর) সাংহাই সহযোগিতা পরিষদের রাষ্ট্রপ্রধানদের এক বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময়ে তিনি বলেন, ‘আমেরিকা কথায় কথায় বিশ্বের বিভিন্ন দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। পাশাপাশি যুদ্ধের হুমকি দেয়। যা দেশটির জনগণ পছন্দ করে না। এ জন্য মার্কিন পররাষ্ট্র নীতিতে ব্যাপক পরিবর্তন আনার প্রয়োজন।’

তার মতে, ‘নির্বাচনের পর এখন মার্কিন নেতাদের সামনে ক্ষেত্র পরিষ্কার হয়েছে যে, তারা জনগণের ভাষা বুঝবেন এবং সেই অনুযায়ী পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনবেন।’

উল্লেখ্য, নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর জো বাইডেনকে আমেরিকার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য মনোযোগ দেওয়ার পরামর্শ দেন ইরানি প্রেসিডেন্ট।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ