শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

মুফতি তাকি উসমানি গুরুতর অসুস্থ, বিশ্ববাসীর কাছে দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।
ডেপুটি এডিটর>

দারুল উলূম করাচির শায়খুল হাদিস ও নায়েবে মুহতামিম, বাহরাইনের ইসলামিক অর্থনৈতিক একাউন্টিং ও পরিদর্শন সংস্থা আন্তর্জাতিক স্ট্যার্ন্ডাড শরীয়াহ কাউন্সিলের চেয়্যারম্যন, ওআইসির অঙ্গপ্রতিষ্ঠান আন্তর্জাতিক ফিকহ একাডেমি জেদ্দার স্থায়ী সদস্য, সেন্টার ফর ইসলামিক ইকোনোমিকস পাকিস্তানের চেয়্যারম্যন, সাবেক বিচারপতি বেশ কিছুদিন যাবত গুরুতর অসুস্থ। তিনি বিশ্ববাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন।

গত শনিবার এক অডিও বার্তায় তিনি বলেন, কয়েকদিন যাবত কঠিন জ্বরে আক্রান্ত আছি। প্র্রথমে ভাইরাল জ্বর ভাবলেও জ্বর ছাড়ছেই আজ দশ দিন, ডাক্তারগণ টাইপেড জ্বর বলে সন্দেহ করছেন। আমার জন্য দেয়া করবেন। আমি মসজিদেও যেতে পারছি না, দরসও দিতে পারছি না, মাদরাসার দফতরেও বসতে পারছি না। যারা আমার সঙ্গে দেখা করতে আসছেন তাদের সঙ্গে সাক্ষাতও করতে পারছি না।

তিনি দীনি ভাইদের কাছে পরিপূর্ণ সুস্থতা, দ্রুত সুস্থতার জন্য দোয়ার আবেদন করেছেন।

বিচারপতি মাওলানা মুফতী মুহাম্মাদ তাকী উসমানী (জন্ম: ১৯৪৩) পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব। তিনি হাদীস,ইসলামী ফিকহ,তাসাউফ ও অর্থনীতিতে বিশেষজ্ঞ। তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে ইসলামী অর্থনীতিতে সক্রিয় ব্যক্তিদের অন্যতম। তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরীয়াহ আদালতের এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়াহ আপিল বেঞ্চের বিচারক ছিলেন। তিনি ইসলামী ফিকহ্ ,হাদিস,অর্থনীতি এবং তাসাউউফ সম্পর্কে বিশেষজ্ঞ। তিনি বিখ্যাত তাফসীরগ্রন্থ “মাআরিফুল কোরআন”এর রচয়িতা মুফতি শফী উসমানীর সন্তান এবং বিখ্যাত দুই ইসলামী ব্যক্তিত্ব মাওলানা রফী উসমানী ও মাওলানা ওয়ালী রাজীর ভাই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ