শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

সুদানের বিখ্যাত কারী শেখ নূরেন মুহাম্মদ সড়ক দূর্ঘটনায় নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুদানের বিখ্যাত কারী শেখ নূরেন মুহাম্মদ সিদ্দিক এক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। খবর সামার খবর।গতকাল শুক্রবার (৫ নভেম্বর) সুদানের স্থানীয় একটি প্রোগ্রাম শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হোন তিনি। ঘটনাক্রমেই সেখানেই তার মৃত্যু হয়।

সুদানের গণমাধ্যমগুলো বলছে, শেখ নূরীন মুহাম্মদ সিদ্দিক সড়ক দূর্ঘটনার শিকার হলে প্রথমে একটি হাসপাতালে নেয়ার চেষ্টা করা হয়। কিন্তু আঘাতের চিহ্ন এতো প্রকট ছিলো যে, হাসপাতালে যাওয়ার পথেই তিন মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে সুদান ও বিদেশের কয়েক শতাধিক শায়খ, আলেম, মিডিয়া পেশাদার এবং ধর্মীয় ও প্রচারকারী প্রতিষ্ঠান তার জীবনি আলোচনা করে শোক জানিয়েছেন।

তার মৃত্যুতে শোক জানিয়ে সুদানী সাংবাদিকদের জেনারেল ইউনিয়নের সদস্য সাংবাদিক ওমর মুসা লিখেছেন, ‘পুণ্যবান শেখ আবু নূরীন মুহাম্মদ সিদ্দিক ও পবিত্র কোরআনের পাখি এক ট্র্যাফিক দুর্ঘটনায় মারা গেছেন।’

ব্লগার ইয়াছিন আহমেদ টুইট করেছেন, ‘শেখ নূরীন মুহাম্মদ আমার বন্ধু। আমি অনেকদিন আগ থেকে তার কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনে ঘুমাতাম। তার তেলাওয়াত শুনে আমার হৃদয়ে আনন্দের হিল্লোল তুলতো। আল্লাহ তাকে ক্ষমা করুন।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ