বুধবার, ০১ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসির ৭ কোটি ৩৬ লাখ স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন, বাকি ১ কোটির বেশি কর্ণফুলীতে ফিশিং ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধদের ২ নাবিকের মৃত্যু ইলমের আকাশে উজ্জ্বল নক্ষত্র আল্লামা আবদুল আজীজ (লাকসাম হুজুর) সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে: শিক্ষামন্ত্রী আইএবি-এর নব নির্বাচিত মহাসচিবের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দের মতবিনিময়  হজ-ওমরাহয় নগদ অর্থ ও স্বর্ণ বহনে সৌদির নতুন নিয়ম ফজরের নামাজ পড়ানো হলো না মুফতি মাকছুদের ৮ জন ম্যাটেরিয়ালস ডেভেলপার নিয়োগ দেবে মাদরাসাতুস সুন্নাহ উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত করে দিলো রাজ্য সরকার

বিশ্বের প্রথম ইবোলা চিকিৎসা অনুমোদন দিল এফডিএ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এ্যাডমিনেস্ট্রেশন এ অনুমোদন দিয়ে বলছে এ চিকিৎসায় সফলতা পাওয়া গেছে। মার্কিন ওষুধ কোম্পানি রিজেনেরনের এ ওষুধটি হচ্ছে ‘ইনমাজেব’ এবং এ মিকচারটি তৈরি করা হয়েছে তিনটি মনোক্লোনাল এ্যান্টিবডির মিশ্রণে।

কঙ্গোতে শিশু ও বয়স্ক মিলিয়ে ৩৮২জনের ইবোলা চিকিৎসায় ‘ইনমাজেব’ ব্যবহার করা হয়। ৪০ বছর পর কঙ্গোতে ১১তম ইবোলা রোগের প্রাদুর্ভাব ঘটে। ‘ইনমাজেব’ ব্যবহারের পরও ৩৩ শতাংশ রোগী ২৮ দিনে মারা গেছে। কিন্তু একই ওষুধ ব্যবহারে ৫১ শতাংশ রোগী বেঁচে গেছেন।

মার্কিন ওষুধ কোম্পানি রিজেনেরনের সঙ্গে বায়োমেডিকেল এ্যাডভ্যান্সড রিসার্চ এন্ড ডেভলপমেন্ট অথোরিটি যৌথ উদ্যোগে এ ওষুধটি তৈরিতে কাজ করে। সহায়তা করেছে কঙ্গোর ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট। কঙ্গোতে ২০১৮ সালে ইবোলায় ৩ হাজার ৪৭০ জন আক্রান্ত হওয়ার পর ২ হাজার ২৮৭ জন মারা যায়। এ রোগটির কঙ্গোতে সবচেয়ে বড় ও দ্বিতীয়বারের মত প্রাদুর্ভাব ঘটে।

এর আগে ২০১৪ ও ২০১৫ সালে পশ্চিম আফ্রিকায় ইবোলায় ২৮ হাজার ৬৫২ জন ইবোলায় আক্রান্ত হওয়ার পর ১১ হাজার ৩২৫ জন মারা যায়। ছড়িয়ে পড়ে আরো ১০টি দেশে। রক্তের মাধ্যমে ইবোলা ছড়িয়ে পড়ে এবং সংক্রমণ ঘটায় দ্রুত। গত বছর এফডিএ ইবোলার ভ্যাকসিন এরভেবো’র অনুমোদন দেয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ