বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীতে শুক্রবার শায়খ ইয়াসির আদ-দোসারির বিশেষ দরস সঠিক ধর্মীয় সচেতনতাই গড়ে তোলে আদর্শ নেতৃত্ব: মিসরের গ্র্যান্ড মুফতি জুলাই আন্দোলনে বিএনপি-জামায়াত সক্রিয় ছিল না: শায়খে চরমোনাই বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ

বৃহস্পতিবার হাইয়াতুল উলইয়ার জরুরী বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: কওমি মাদরাসাগুলোর কেন্দ্রীয় পরীক্ষা, মাদরাসা খোলাসহ বিভিন্ন বিষয়ে জরুরী বৈঠক করতে যাচ্ছে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় হাইয়ার কার্যালয়ে জরুরী বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে হাইয়ার সকল সদস্য উপস্থিত থাকবে বলে জানা গেছে।

আওয়ার ইসলামকে এসব তথ্য নিশ্চিত করেছেন আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম আফতাবনগর মাদরাসার প্রিন্সিপাল ও হাইয়ার কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি মোহাম্মদ আলী।

এর আগে ১৩ জুলাই হাইআতুল উলয়ার বৈঠকে মাদরাসা খোলার বিষয়ে সরকারের সঙ্গে মধ্যস্থতা করতে একটি সাব কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, কওমি মাদরাসাগুলোর কেন্দ্রীয় পরীক্ষা সাধারণত শাবানে অনুষ্ঠিত হয়। তবে এবার করোনা ভাইরাসের কারণে ১৮ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। আলেমদের আবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে ১২ জুলাই থেকে সীমিত পরিসরে হিফজ বিভাগ খুলে দেয় সরকার। ৮ জুলাই এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ