শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী?

করোনা জালিয়াতির অভিযোগে শাহাবুদ্দিন মেডিকেল সিলগালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল সিলগালা করে পুরোপুরি বন্ধ করে দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক আশিক বিল্লাহ। তিনি বলেন, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন যেসব রোগী রয়েছেন, তাদের সরানোর জন্য একদিন সময় বেধে দেয়া হয়েছে।

এর আগে রোববার বেলা আড়াইটায় শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। অভিযানে নেতৃত্ব দিয়েছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।

হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, তারা অনুমতি ছাড়াই করোনা ভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষা করছে। এ সময় হাসপাতালের সহকারী পরিচালক আবুল হাসনাতকে আটক করেছে র‌্যাব।

ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, হাসপাতালটিকে প্রথমে করোনা পরীক্ষার অনুমতি দেয়া হলেও পিসিআর ল্যাব স্থাপন না করায় গত সপ্তাহে স্বাস্থ্য অধিদপ্তর ওই অনুমতি স্থগিত করে। কিন্তু এরপরও হাসপাতালটি বাইরে থেকে নমুনা পরীক্ষা করিয়ে প্রতিবেদন দিচ্ছে। তিনি জানান, এভাবে বাইরে থেকে নমুনা পরীক্ষা করে এনে দেয়াও বেআইনি।

সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মুহ. মনসুর আলী অনুমতি স্থগিতের বিষয়টি স্বীকার করে জানান, নিজেদের কর্মকর্তা-কর্মচারীদের অ্যান্টিবডি নির্ণয়ের জন্য বিদেশ থেকে শ’ খানেক কিট আনা হয়। কিন্তু এখনো পরীক্ষা করা হয়েছে কি না, তা তিনি জানেন না। যদি পরীক্ষা করা হতো, তাহলে তার জানার কথা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ