শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড

এবার মুসলমানদের কবরস্থান ধ্বংসের অনুমতি ইসরায়েলি আদালতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: ধারাবাহিক নির্যাতনের অংশ হিসেবে এবার মুসলমানদের কবরস্থান ধ্বংসের ঘৃণ্য অপরাধে জড়াচ্ছে ইহুদিদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল। ফিলিস্তিনের ইয়াফা অঞ্চলে অবস্থিত মুসলমানদের একটি কবরস্থান ধ্বংসের অনুমতি দিয়েছে ইসরায়েলের একটি আদালত।

আজ বুধবার ইসরায়েলি গণমাধ্যম 'মায়ারিফ' এর সূত্রে আল জাজিরা আরবির এক প্রতিবেদনে জানানো হয়, ইয়াফার ইসলামিক কমিশন কবরস্থানটি ধ্বংস না করার আবেদন করলে তা নাকচ করে তেলআবিবের কেন্দ্রীয় আদালত এই জঘন্য সিদ্ধান্তটি দিয়েছে।

সূত্রে জানা যায়, আদালতের বিরুদ্ধে ইয়াফার ইসলামিক কমিশন থেকে এই বাবদ নগর উন্নয়ন ফান্ডে অন্তত ২ হাজার ১৭৫ ডলার নেয়ারও অভিযোগ ওঠেছে। এরপরও আদালত ইসলামিক কমিশনের আবেদনের বিপরীত রায় প্রদান করেছে।

আল জাজিরা জানায়, আদালতের সিদ্ধান্তের পরই কবরস্থানের আশপাশে স্থানীয় ফিলিস্তিনি ও আরবরা বিক্ষোভ প্রদর্শন করেছে। এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংবাদ ছড়িয়ে পড়ার পরেই ইসরায়েলের কঠোর সমালোচনায় ফেটে পড়ে অনলাইন এক্টিভিস্টগণ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ