বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

তাতার ভাষায় কোরআনের সর্বপ্রথম অডিও অনুবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: তাতারিস্তান প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় ভাষা তাতারে এই প্রথম পবিত্র কোরআনে কারিমের অডিও অনুবাদ বের হয়েছে। কলমের আদলে তৈরি কোরআনের এই অনুবাদের আধুনিক প্রযুক্তি তাতারিস্তানে এনেছে তুরস্কের প্রকাশনা প্রতিষ্ঠান জসকুন টেকনোলজি (Joshkun Technology)।

জুনের শেষদিকে তাতারিস্তান প্রজাতন্ত্রে বসবাসরত মুসলমানদের ধর্ম বিষয়ক অধিদপ্তর 'কলম শরিফ' নামের এই অডিও অনুবাদ প্রযুক্তির অনুমোদন দেয়।

আলোচ্য 'কলম শরিফে' তাতার ছাড়াও আরো একাধিক ভাষার অনুবাদ সংযোজন করা হয়েছে। সঙ্গে থাকা পবিত্র কোরআনের বিশেষ পাণ্ডুলিপির যেকোনো আয়াতের ওপর কলম স্পর্শ করলে স্বয়ংক্রিয়ভাবে সেই আয়াত বাজতে থাকে। একই পদ্ধতিতে নির্দিষ্ট কিছু ভাষায় ওই আয়াতের অনুবাদও শোনা যায়।

প্রায় অর্ধযুগেরও বেশি সময় আগে বাংলাদেশে এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে।

উল্লেখ্য, আজ থেকে অন্তত দুই শত ৫৫ বছর আগে একসময়ে রাশিয়ার অংশ তাতারিস্তানে সর্বপ্রথম পবিত্র কোরআনে কারিমের একটি পাণ্ডুলিপি এসে পৌঁছে- সে উপলক্ষে তাতারিস্তান প্রজাতন্ত্র চলমান ২০২০ সালকে 'আল কোরআনুল কারিম' বর্ষ ঘোষণা করে। এরই প্রেক্ষিতে দেশটিতে ইসলামের আগমন স্মরণে তাতার ভাষার অন্তত একশত অডিও অনুবাদ প্রকাশ করা হয়েছে।

লক্ষণীয়, তাতার ব্যবহৃত তুর্কি ভাষাসমূহের একটি। রাশিয়া, ইউক্রেন, তুরস্ক, চীন, ফিনল্যান্ড এবং প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের বেশ কিছু মানুষ এই ভাষা ব্যবহার করে। তা ছাড়া এটি রাশিয়ার ফেডারেল রাজ্য তাতারিস্তানের সরকারি ভাষা। তাতার ভাষায় বিশ্বের অন্তত ৮০ লক্ষ মানুষ কথা বলে। সূত্র: আল নাঈম টিভি

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ