বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

পাকিস্তান জামায়াতে ইসলামীর সাবেক আমিরের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: পাকিস্তানের জামায়াতে ইসলামীর সাবেক আমির সাইয়েদ মনোয়ার হাসান ইন্তেকাল করেছেন। গতকাল শুক্রবার করাচীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

আজ শনিবার জোহরের পর করাচীর নাজিমাবাদ ঈদগাহে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সখিহাসান কবরস্তানে তাকে দাফন করা হবে।

সাইয়েদ মনোয়ার হাসানের ইন্তেকালে পাকিস্তান সরকারের শীর্ষস্থানীয় ও রাজনৈতিক ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন। দেশটির রাষ্ট্রপতি ডা. আরিফ আলভী এক শোকবার্তায় বলেন, সাইয়েদ মনোয়ার হাসানের জাতীয় ও ধর্মীয় সেবা সবসময় স্মরণীয় হয়ে থাকবে।

এছাড়াও তার ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম একাংশের প্রধান মাওলানা ফজলুর রহমান, মুসলিম লীগের (এন) সভাপতি শাবাজ শরীফ শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, সাইয়েদ মনোয়ার হাসান পাকিস্তানের জামায়াতে ইসলামের চতুর্থ আমির ছিলেন। তিনি ২০০৯ সালের ২৯ মার্চ থেকে ২০১৪ পর্যন্ত জামায়াতে ইসলামীর প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। সূত্র: বিবিসি উর্দূ, আল আরাবিয়া ডড নেট, এক্সপ্রেস নিউজ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ