বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

কারোনা থেকে সুস্থ হয়ে উঠছেন শহীদ আফ্রিদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। করোনার উপসর্গগুলো শরীর থেকে সম্পূর্ণ বিদায় নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সুস্থ হয়ে ওঠার খবর নিজেই জানিয়েছেন এই পাকিস্তানি তারকা।

গতকাল বুধবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে আফ্রিদি বলেন, 'আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। শুরুর দুই-তিন দিন আমার জন্য কঠিন ছিল। যত দিন গড়াচ্ছে, আমার শারীরিক অবস্থার ততই উন্নতি হচ্ছে। এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। যতক্ষণ না আপনি নিজে হেরে যাবেন, তার আগ পর্যন্ত কোনো রোগ আপনার কোনো ক্ষতি করতে পারবে না।’

আফ্রিদি বলেন, ‘অনেক শুকরিয়া যে আমার রোগটা শুরুতে হয়নি। কারণ শুরুতে হলে আমি হয়তো এত জায়গায় সফর করতে পারতাম না, এত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে পারতাম না। দেশ এবং দেশের বাইরে থেকে অনেক মানুষের দোয়া পাচ্ছি। ভালো লাগছে, আমি সবার কাছে কৃতজ্ঞ। আশাকরি এভাবেই আপনারা আমাকে সবসময় সমর্থন দিয়ে যাবেন।'

মাত্র ৫ দিনেই করোনা থেকে সুস্থ হয়ে ওঠার বিষয়টাও ব্যাখ্যা করলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ঘাবড়ে যাওয়ার কারণেই হয়তো আমরা বিষয়টাকে বড় করে দেখি। নিজেকে পরিবারের অন্যদের থেকে সম্পূর্ণ পৃথক করে কিছু নিয়ম পালন করতে হবে। আমি দিনে কয়েকবার করে কালোজিরা খেয়েছি। সঙ্গে লং, গরম পানি, চা তো ছিলই। এছাড়া পুষ্টিকর খাবার খাওয়া বাড়িয়ে দিয়েছি।

আফ্রিদি ছাড়াও কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন দেশটির সাবেক ক্রিকেটার তৌফিক উমর। বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠেছেন। তার আগে গত এপ্রিলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান পাকিস্তানি ক্রিকেটার জাফর সরফরাজ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ