রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত বিশ্বজয়ী হাফেজদের দেওয়া পুরস্কার নিয়ে কেন প্রতিবাদে সরব ইসলামি দলগুলো লালবাগ জোনে হেফাজতে ইসলামের পরামর্শ সভা অনুষ্ঠিত ফেনীর প্রবীণ আলেম আল্লামা সাইফুদ্দীন কাসেমী অসুস্থ, দোয়া কামনা মুক্তির স্বাদ

বিক্ষোভকারীদের সামনে হাঁটুগেড়ে কাঁদলেন ৬০ মার্কিন পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমেরিকার নর্থ ক্যারোলিনার ৬০ পুলিশ সদস্য আন্দোলনকারীদের নিয়ন্ত্রণ করতে হাঁটুগেড়ে এই বার্তা দিয়েছেন। কেউ কেউ এসময় কান্নায়ও ভেঙে পড়েন।

জর্জ ফ্লয়েড নামের কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে কয়েকজন শ্বেতাঙ্গ পুলিশ গত ২৫ মে গলায় হাঁটুচেপে হত্যা করলে দেশটিতে তীব্র আন্দোলন শুরু হয়। চলমান এই আন্দোলন নিয়ন্ত্রণ করতে অধিকাংশ অঙ্গরাজ্যের পুলিশ কঠোর পদক্ষেপ নিচ্ছে। তবে ব্যতিক্রম চিত্রও আছে।

ডেইলিমেইল জানিয়েছে, ফায়েটভিল অঞ্চলে গত সোমবার আন্দোলনকারীরা পদযাত্রা শুরু করলে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে। কিন্তু তারা থামতে অপরাগতা প্রকাশ করেন। এরপর মুর্চিসন রোডে দায়িত্বে থাকা ৬০ পুলিশ সদস্য হাঁটুগেড়ে বসে পড়েন।

একটি ভিডিওতে এভাবে ৩০ সেকেন্ড থাকতে দেখা যায় তাদের। ক্যারোলিনা পুলিশের পক্ষ থেকে পরে টুইটে জানানো হয়, ‘ব্যথা অনুভবের প্রদর্শনী হিসেবে, আমাদের জাতীয় সমতা আর ন্যায় বিচার দাবির প্রতি সমর্থন জানাতে পুলিশ সদস্যরা এভাবে নতজানু হয়েছেন।’

মিমামো মনিকা নামের এক আন্দোলনকারী ফেইসবুকে লিখেছেন, ‘পেছনে যেতে বললে আন্দোলনকারীরা প্রথমে পাগল হয়ে যায়। কিন্তু হঠাৎ করে পুলিশেরা হাঁটুগেড়ে বসে পড়েন।’

‘এই দৃশ্য দেখে নারী-পুরুষ সবাই কাঁদতে শুরু করেন। অনেক পুলিশ কাঁদতে কাঁদতে আন্দোলনকারীদের জড়িয়ে ধরেন।’ মনিকা জানান, কারফিউ ঘোষণার পর রাত আটটার দিকে এই ঘটনা ঘটে।

তিনি লিখেছেন, ‘এই দৃশ্য ইতিহাস হয়ে থাকবে। ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেবে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ