রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত বিশ্বজয়ী হাফেজদের দেওয়া পুরস্কার নিয়ে কেন প্রতিবাদে সরব ইসলামি দলগুলো লালবাগ জোনে হেফাজতে ইসলামের পরামর্শ সভা অনুষ্ঠিত ফেনীর প্রবীণ আলেম আল্লামা সাইফুদ্দীন কাসেমী অসুস্থ, দোয়া কামনা মুক্তির স্বাদ

কওমি মাদরাসাসমূহে ছাত্র-ছাত্রী ভর্তির সুবিধার্থে স্বাস্থ্যবিধি মেনে অফিস খোলার অনুমতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে মসজিদ ও মাদরাসা সম্পর্কিত নির্দেশনা জারি করা হয়। দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম, মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনসহ সংশ্লিষ্ট সকলে নির্দেশনাসমূহ প্রতিপালনে সর্বাত্মক সহায়তা করায় মাননীয় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

আজ সোমবার ইসলামিক ফাউন্ডেশনের অতিরিক্ত সচিব আনিস মাহমুদ স্বাক্ষরিত আওয়ার ইসলামে পাঠানো এক পরিপত্রে এ কথা জানানো হয়।

পরিপত্রে আরো বলা হয়, দেশের কওমি মাদরাসাগুলোতে প্রতিবছর রমযান মাসের পরপর নতুন ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়ে থাকে। এ বছর ছাত্র-ছাত্রী ভর্তির কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে অফিস খোলার অনুমতি প্রদানের জন্য কওমি মাদরাসাসমূহের পক্ষ থেকে মাননীয় প্রতিমন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বরাবর আবেদন করা হয়।

মাননীয় প্রতিমন্ত্রী বিষয়টি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী মাদরাসাসমূহে ছাত্র-ছাত্রী ভর্তির বিষয়টি আন্তরিকতার সাথে অনুধাবন করে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে অফিস খোলা রাখার সানুগ্রহ অনুমতি প্রদান করেছেন।

মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতির পরিপ্রেক্ষিতে কওমি মাদরাসাসহ সংশ্লিষ্ট অন্যান্য মাদরাসাসমূহে ছাত্র-ছাত্রী ভর্তির কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে অফিস খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ