রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত বিশ্বজয়ী হাফেজদের দেওয়া পুরস্কার নিয়ে কেন প্রতিবাদে সরব ইসলামি দলগুলো লালবাগ জোনে হেফাজতে ইসলামের পরামর্শ সভা অনুষ্ঠিত ফেনীর প্রবীণ আলেম আল্লামা সাইফুদ্দীন কাসেমী অসুস্থ, দোয়া কামনা

রোববার এসএসসির ফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামীকাল রোববার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, রোববার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল ঘোষণা করবেন। এরপর দুপুর ১২টায় ফেসবুক লাইভে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

একই সঙ্গে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ও স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় গণমাধ্যমকর্মীদের প্রেস ব্রিফিংয়ের না আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

ফেসবুক আইডি M A khair ইলেক্ট্রনিক মিডিয়ার জন্য বিটিভির মাধ্যমে ভিডিও ফুটেজ প্রেরণ করা হবে। অন্যান্য গণমাধ্যমকেও তাদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে বলেও জানানো হয়েছে।

ওইদিন দুপুর ১২টায় শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর দেশের সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোতে ফলাফল প্রকাশ করা হবে। পাশাপাশি ইতোমধ্যে যে সকল শিক্ষার্থী মোবাইলে ফলাফল পেতে রেজিস্ট্রেশন করেছে, তাদের নম্বরে জিপিএ গ্রেডসহ ফলাফল পাঠানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ