রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত

অসুস্থ জাফরুল্লাহ চৌধুরীর খোঁজ নিলেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে সংক্রমিত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর খোঁজখবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এ সময় ডা. জাফরুল্লাহকে মনোবল শক্ত রাখতে বলেছেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় টেলিফোনের মাধ্যমে জাফরুল্লাহর সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারপারসন। পাশাপাশি নিজের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের মাধ্যমে তার জন্য ফুল ও ফল পাঠিয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

শামসুদ্দিন দিদার বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় খালেদা জিয়ার পক্ষ থেকে ফুল ও ফলের বাক্স নিয়ে গণস্বাস্থ্য নগর হাসপাতালে যান তারা। তখন টেলিফোনের মাধ্যমে ডা. জাফরুল্লাহর সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারপারসন। তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন এবং ম্যাডাম তার জন্য দোয়া করেছেন।

এর আগে গতকাল সোমবার গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট প্রকল্পের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীল নিজেই অ্যান্টিজেন কিট দিয়ে ডা. জাফরুল্লাহর করোনা টেস্ট করান। প্রাথমিক অবস্থাতেই রোগটি ধরা পড়ে।

বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তবে এই মুহূর্তে তিনি শারীরিকভাবে ভালো ও সুস্থ আছেন বলে আজ গণমাধ্যমকে জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ