রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল

দেশবাসীকে আল্লামা শাহ আহমদ শফীর ঈদুল ফিতরের শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারুল উলুম হাটহাজারী মহাপরিচালক ও শাইখুল হাদীস আল্লামা শাহ আহমদ শফী দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিশ্ব মুসলিমের নিকট সমাগত হলো পবিত্র ঈদুল ফিতর। যা বিশ্ব মুসলিমদের পাশাপাশি বাংলাভাষাবাসী মুসলমানদের নিকট সর্ববৃহৎ মযা‍র্দাপূর্ণ ধর্মীয় উৎসব।

তিনি বলেন, প্রতিবারের রমজানের সিয়াম সাধনা ও ঈদ উদযাপন আর এবারের রমজান ও ঈদ উদযাপনে রয়েছে ভিন্নতা। আমরা বর্তমানে প্রতিকুল পরিবেশ অতিক্রম করছি। মহান আল্লাহ যদি রক্ষা বা ক্ষমা না করেন তাহলে বাঁচার কোন উপায় নেই। তাই এমুহুর্তে আমাদের জন্য সবচেয়ে বড় করনিয় হচ্ছে আল্লাহর দিকে রুজু হওয়া ও তাওবা ইস্তিগফারের আমল বেশি বেশি করা।

তিনি তার বার্তায় দেশবাসীসহ বিশ্ববাসীকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়েছেন।

ঘরে বসেই পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানিয়েছেন আল্লামা শাহ আহমদ শফী। সেই সঙ্গে সমাজের বিত্ববান তথা সামর্থবানদের এই দুঃসময়ে দরিদ্র, কর্মহীন, মধ্যবিত্ত, নিম্ম মধ্যবিত্ত প্রতিবেশী, গ্রামবাসী, আত্মীয়-স্বজন বা এলাকাবাসীর প্রতি খেয়াল রাখার আহ্বান জানান।

তিনি বলেন, তাদের কথা ভোলা যাবেন না। যার যেটুকু সামর্থ্য আছে তাই নিয়ে তাদের পাশে দাঁড়াবেন। তাহলেই ঈদের আনন্দ পূর্ণতা পাবে এবং মহান আল্লাহও যাজায়ে খায়ের দিবেন। সবাই ভালো থাকবেন। আমার জন্য, মুসলিম উম্মাহর জন্য ও সকল মাদারেসে কওমিয়্যার জন্য দোয়া করবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ