রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল

করোনায় মারা গেলেন আ.লীগের সাবেক সাংসদ মকবুল হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন ধানমণ্ডি-মোহাম্মদপুর আসনের সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মকবুল হোসেন।

রোববার রাত ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তথ্যটি নিশ্চিত করেছেন সাবেক এই সাংসদের ব্যক্তিগত সহকারী ফজলুর রহমান। তিনি বলেন, হাজী মকবুল হোসেনের করোনা ভাইরাস পজিটিভ এসেছিল। পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় তিন দিন আগে তিনি সিএমএইচে ভর্তি হন। সেখানেই এতদিন চিকিৎসাধীন ছিলেন।

তিনি আরও বলেন, দেশে করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করে যাচ্ছিলেন সাবেক এই সাংসদ। সর্বশেষ গত ১৪ মে মোহাম্মদপুরের বাসায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে আর্থিক অনুদান তুলে দেন তিনি। এরপরই অসুস্থ হয়ে পড়েন।

জানা গেছে, সাংসদ হাজি মকবুল হোসেনের স্ত্রীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ