রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল

‘স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ অবস্থানে থেকে ঈদ উদযাপন করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস পরিস্থিতিতে জনাসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ অবস্থানে থেকে ঈদ উদযাপন করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

মাসব্যাপী সিয়াম সাধনার পর দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সেতুমন্ত্রী বলেন, এবারের ঈদ শেষ নয়, পরবর্তী সুরভিত সকালের, বর্ণময় ঈদের।

তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনা সংকটে আজ বিশ্ব সমাজ আক্রান্ত। এ সংকটে সুনিশ্চিত ও নিরাপদ ভবিষ্যতের স্বার্থে জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ অবস্থানে থেকে ঈদ উদযাপন করুন।

করোনা সংকটে সবাইকে সাহস ও মনোবল নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও মানবিক নেতৃত্বে অতীতের মতো এবারও সংকটের সাগর পেরিয়ে তীরে পৌঁছাব আমরা, ইনশাআল্লাহ।

এ সময় মনের গহীনের আলো জ্বেলে অমানিশার আঁধার দূর করে সহমর্মিতার সহজাত বাঙ্গালির চেতনায় জাগিয়ে তোলারও আহ্বান জানান ওবায়দুল কাদের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ