রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা

প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আম্ফানে সীমিত ক্ষতি হয়েছে: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই সুপার সাইক্লোন আম্পানের ক্ষয়ক্ষতি সীমিত রাখা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের মাঝে করোনা প্রতিরোধসামগ্রী বিতরণের সময় তিনি এ দাবি করেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশে কোনো দুর্যোগ আসলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ঘুম রাত কাটান। এবারও সারারাত নির্ঘুম কাটিয়ে সামগ্রিক পরিস্থিতি মনিটরিং করেছেন। তার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই ক্ষয়ক্ষতি সীমিত রাখা সম্ভব হয়েছে। এর আগেও তিনি যেভাবে দুর্যোগ মোকাবেলা করেছেন, তা বিশ্ববাসীর সামনে বাংলাদেশকে এক অনন্য উদাহরণে পরিণত করেছে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে বিএনপির সঠিক সিদ্ধান্তের অভাবে এক ডজন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেগুলো ঝড়ের আগে উড়িয়ে ঢাকা বা যশোরে আনলেই রক্ষা পেত। মৃত্যু হয়েছিল লাখ লাখ মানুষের। অথচ সংসদে দাঁড়িয়ে খালেদা জিয়া বলেছিলেন, যত মানুষ মারা যাওয়ার কথা, তত মারা যায় না।

গুজবের বিরুদ্ধে মূলধারার সাংবাদিকরা বলিষ্ঠ ভূমিকা রাখছেন উল্লেখ করে তিনি বলেন, করোনার বিরুদ্ধে যুদ্ধে সাংবাদিকরা সামনের সারিতে থেকে লড়াই করছেন। দেশের সবার ছুটি হলেও তাদের কোনো ছুটি নেই।

আওয়ামী লীগ সাংবাদিকদের সাথে রয়েছে, সব সময় ছিল এবং থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে করোনার সংকটে পড়া সাংবাদিকদের এককালীন জনপ্রতি ১০ হাজার টাকা করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদের পর এই টাকা দেয়ার কাজ শুরু হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ