রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি    

আম্পানে দেশে মৃত্যু বেড়ে ২৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনার তাণ্ডবের মধ্যেই আরেক ধ্বংসযজ্ঞ চালিয়ে গেল ঘূর্ণিঝড় আম্পান। বুধবার সন্ধ্যায় আঘাত হানা ওই ঘূর্ণিঝড়ে ওই রাতেই মারা যান অন্তত ১০ জন।

একদিনের ব্যবধানে নতুন করে আরো যোগ হয়েছেন ১৪ জন। আহতদের অনেকেই মৃত্যুবরণ করায় প্রাণহানির সংখ্যা গিয়ে ঠেকল ২৪ এ। এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরো কয়েকজন।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যশোরে। গাছ চাপা পড়ে, দেয়াল ধ্বসে, ঘর ভেঙে সেখানে ১২ জন মৃত্যুবরণ করেছেন। যদিও যশোরের জেলা প্রশাসন থেকে ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া পিরোজপুরে মৃত্যুবরণ করেছেন ৩ জন, মঠবাড়িয়ায় ২ জন ও ইন্দুরকানীতে ১ জন।

চুয়াডাঙ্গায় প্রাণ গেছে ২ জনের। উভয়েই জীবননগর উপজেলার, বৈদ্যনাথপুরের কিশোর শামীম মারা গেছে গাছ চাপায় এবং পোস্ট অফিসপাড়ার বৃদ্ধা মোমেনা খাতুন (৮৫) মারা গেছেন ঘরের দেয়াল চাপায়।

এছাড়া চাঁদপুরে ১, ঝিনাইদহ সদর উপজেলায় ১, সিরাজগঞ্জে ১, রাজশাহীতে ১, সাতক্ষীরায় ১, পটুয়াখালীতে ২ ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় ৫ জন মারা গেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ