রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা

১ লাখ ৭৬ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বললেন, ঘূর্ণিঝড় আম্ফানে সারা দেশে এক লাখ ৭৬ হাজার সাত হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বোরো ধানের মত প্রধান ফসলের খুব বেশি ক্ষতি হয়নি।

বৃহস্পতিবার ঘূর্ণিঝড় আম্ফান পরবর্তী কৃষির ক্ষয়ক্ষতি নিয়ে অনলাইন প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এসব জমিতে থাকা বিভিন্ন ফসলের ৫-৫০ শতাংশ পর্যন্ত ব্যাপক ক্ষতি হয়েছে।

কৃষিমন্ত্রী বলেন, দেশের অধিকাংশ স্থানেই ধান কাটা সম্পন্ন হয়ে গেছে। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কম হয়েছে। তাছাড়া ঘূর্ণিঝড় আম্ফান আসার সংবাদ আমরা গত ১৫ তারিখের মধ্যেই জানতে পারি। ফলে যথাযথ প্রস্তুতি গ্রহণ করায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো গেছে।

এদিকে আম্ফানের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সুন্দরবন উপকূলীয় এলাকা। বিধ্বস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি, ভেঙ্গেচুড়ে একাকার হয়ে গেছে গাছপালা। ভারী বর্ষণ ও তীব্র জোয়ারের পানিতে তলিয়ে গেছে অসংখ্য ফসলি জমি ও মাছের ঘের।

সড়কে বড় বড় গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। গতকাল বুধবার সন্ধ্যা থেকে শুরু হয়ে সারারাত চলা তাণ্ডবে বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছে গোটা সুন্দরবন উপকূল। বিশেষ করে খুলনার কয়রা, দাকোপ, সাতক্ষীরার শ্যামনগর, বাগেরহাটের মোংলা ও শরণখোলা উপজেলাসহ বিস্তীর্ণ জনপদ বিধ্বস্ত হয়ে গেছে।

এসব এলাকায় প্লাবিত হয়ে ভেসে গেছে অসংখ্য সাদা মাছ ও চিংড়ি ঘের। প্রচুর পরিমাণে গাছপালা, কাঁচা, আধাপাকা ঘরবাড়ি, রাস্তা ও ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় অন্তত ১০০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ