রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন

দেশে প্লাজমা থেরাপিতে একদিনেই বিস্ময়কর সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্লাজমা থেরাপি পদ্ধতি প্রয়োগ শুরু হয়েছে। আর তাতে বিস্ময়কর সাফল্য মিলেছে বলে দাবি করেছে পুলিশ হাসপাতাল।

গতকাল সোমবার রাতে গণমাধ্যমকে এমন তথ্যই জানিয়েছেন পুলিশ সুপার ডাক্তার এমদাদুল হক।

তিনি জানান, যেসব রোগীর দেহে প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়েছে, তাদের অক্সিজেন গ্রহণের ক্ষমতা একদিনেই ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বেড়েছে। তাই এই পদ্ধতিটি নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী।

রক্তের প্লাজমা ঢাকা মেডিকেল কলেজ থেকে সেপারেশন করে নিয়ে আসতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, পুলিশ হাসপাতালেই প্লাজমা প্রক্রিয়াকরণের মেশিন বসানোর হচ্ছে। আশা করছি দুই-তিন দিনের মধ্যেই এই কার্যক্রম শেষ হয়ে যাবে। এরপর থেকে পুলিশ হাসপাতালেই রক্ত থেকে প্লাজমা সংগ্রহ শুরু হবে।

করোনায় আক্রান্ত ব্যক্তির শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভাইরাসটিকে মোকাবেলা করতে অ্যান্টিবডি তৈরি করে। এভাবে আক্রান্ত ব্যক্তির প্লাজমায় প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়। পরে তা ভাইরাসটিকে আক্রমণ করে অসুস্থ রোগীদের সুস্থ করে তুলে।

এক্ষেত্রে প্রথমে সুস্থ হওয়া ব্যক্তির রক্তের প্লাজমা সংগ্রহ করে ফ্রিজিং করে রাখতে হয়। তারপর যাদের অবস্থা খারাপের দিকে যায় তাদের শরীরে এই প্লাজমা প্রয়োগ করা হয়। এতে আস্তে আস্তে রোগী সুস্থ হয়ে উঠেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ