রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বিরূপ আচরণ করা হচ্ছে: ড্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বিরূপ আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

তারা বলেছেন, কোভিড ডেডিকেটেড হাসপাতাল, রিজেন্ট হাসপাতাল মিরপুর শাখায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বিরূপ আচরণ করা হচ্ছে। সরকার নির্ধারিত বিধি মোতাবেক ন্যূনতম সুযোগ-সুবিধা (আবাসন ও খাবার) নিশ্চিত না করে ক্লিনিক ম্যানেজার অসৌজন্যমূলক আচরণ করেছেন।

রোববার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এমন অভিযোগ করেছেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মুহা. আব্দুস সালাম।

তারা বলেন, করোনা(কোভিড-১৯) মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সম্মুখ যোদ্ধাদের উৎসাহিত করা খুবই জরুরি। কিন্তু অনেক ক্ষেত্রে সমন্বয়হীনতার পাশাপাশি হতাশাজনক কর্মকাণ্ড পরিলক্ষিত হচ্ছে, যা খুবই উদ্বেগজনক। বিশেষ করে অস্থায়ীভিত্তিতে সরকার অনুমোদিত বেসরকারি কোভিড ডেডিকেটেড হাসপাতালে সমন্বয়হীনতা প্রকট।

ড্যাব বলেছে, পত্রিকার খবরের পরিপ্রেক্ষিতে রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ ব্যাখ্যা প্রদান করেছে কিন্তু তাতে তারা নিজেদের দোষ স্বীকার করার পরিবর্তে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দেয়ার অপচেষ্টা করেছে এবং অনেক বিষয়ে নীরব থেকেছে যা কাম্য নয়।

অনতিবিলম্বে রিজেন্ট হাসপাতালের কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ