রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

কুমিল্লায় ১৭ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লায় এখন পর্যন্ত করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা ২৪৮ জন। এর মধ্যে কুমিল্লায় জেলার দু’টি থানায় কর্মরত ১৭ জন পুলিশ সদস্যও আক্রান্ত হয়েছেন। তারা বর্তমানে আইসোলেশনে রয়েছেন। তবে একজনকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার পর্যন্ত ১৫ জন এবং আজ শুক্রবার নতুন করে ২ জন মিলে মোট ১৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে জেলার দেবিদ্বার থানার ১৬ জন এবং বরুড়া থানার এক জন আক্রান্ত রয়েছেন।

কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছেন। সংশ্লিষ্ট থানা সংলগ্ন এলাকায় বাসা ভাড়া করে আক্রান্ত পুলিশ সদস্যদের আইসোলেশনে রাখা হয়েছে। আর বরুড়ার আক্রান্ত পুলিশ সদস্য এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ