সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

ময়মনসিংহে ট্রাক-ট্রলির সংঘর্ষে ১ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান বিন আমিন
মংমনসিংহ থেকে>

ময়মনসিংহের গোপালপুরে ট্রাকের সঙ্গে ইটবোঝাই হ্যান্ডট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রলির চালকের সহকারী ১০-১২বছরের এক শিশু নিহত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপালপুর-তারাকান্দা মহাসড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ওসি মুহা. আবুল খায়ের আওয়ার ইসলামকে জানান, শেরপুর থেকে ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলির চালকের সহকারি দশ-বারো বছরের এক শিশু নিহত হয়েছে।

তিনি আরও জানান, নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পালিয়ে যাওয়ায় ট্রাক ও ট্রলির চালককে আটক করা সম্ভব হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ