সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

আফগানিস্তানে জানাজায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আফগানিস্তানের পূর্বাঞ্চলে নানগারহার প্রদেশে জানাজা অনুষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। এক পুলিশ কমান্ডারের জানাজায় ওই বোমা হামলায় আরো ৬০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

আল জাজিরা জানায়, আফগান প্রাদেশিক গভর্নরের কার্যালয় জানিয়েছে, আজ মঙ্গলবার দুপুরে দাফন অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে আত্মঘাতী কোনো হামলাকারী এ বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। কে বা কারা এ হামলা চালিয়েছে, তা নিশ্চিত জানা যায়নি। তবে বোমা হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী বা সংগঠন।

জালালাবাদের সরকারি হাসপাতালের মুখপাত্র জাহের আদেল বলেছেন, বিস্ফোরণস্থলেই ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৫০ জনেরও বেশি চিকিৎসাধীন আছেন।

নানগারহার প্রদেশ গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি বলেন, ওই দাফন অনুষ্ঠানে গিয়ে বোমা হামলার শিকার হয়ে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, সোমবার হার্ট অ্যাটাকে মারা যান স্থানীয় এক পুলিশ কমান্ডার শায়খ আকরাম। তার জানাজা ও দাফনে জড়ো হওয়া শতাধিক মানুষ বোমা হামলার স্বীকার হয়েছে।

আফগান সংসদ সদস্য হযরত আলী নামে এক এমপি জানাজায় উপস্থিত ছিলেন। ওই তিনি হামলায় আহত হলেও প্রাণে বেঁচে গেছেন।

উল্লেখ্য, রাজধানী কাবুলে গত মার্চের শেষদিকে একটি শিখ মন্দিরে বোমা হামলা চালিয়ে ২৫ জনকে হত্যা করা হয়। আইএস এ হামলার দায় স্বীকার করেছিলো। সূত্র: আল জাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ