সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

সামাজিক দূরত্ব বজায় রেখে বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চার সপ্তাহ পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সামাজিক দূরত্ব বজায় রেখে অনেক মুসল্লির উপস্থিতিতে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজে ইমামতি করেন পেশ ইমাম মুহিবুল্লাহ হিল বাকী। জুমার নামাজের বয়ানে তিনি স্বাস্থ্যবিধি মানা ও সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চার সপ্তাহ ধরে মুসল্লিরা মসজিদে প্রবেশের অনুমতি পাননি। স্বল্প পরিসরে জুমার নামাজ আদায় করা হয়েছিল। আজ বেলা সাড়ে ১২টায় আজান দেয়া হয়। এর পর মুসল্লিদের মসজিদে প্রবেশের জন্য গেট খুলে দেয়া হয়। গেটে হাত ধোয়া ও জীবাণুনাশক স্প্রের ব্যবস্থা করা হয়।

বয়ানে মুহিবুল্লাহ হিল বাকী বলেন, করোনা ভাইরাসের কারণে এতদিন মুসল্লিদের উপস্থিতিতে জুমার নামাজ হয়নি। আমরা সীমিত পরিসরে জুমার নামাজ আদায় করেছি। এখন সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে নামাজের অনুমতি পেয়েছি। আমরা এমন কাজ করব না যে, মসজিদে এসে রোগীর সংখ্যা বেড়ে যায়। এতে মসজিদের বদনাম হয়ে যাবে। কাজেই আমরা স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে প্রবেশ করব।’

তিনি বলেন, রাসুল রা. যেকোনো বিষয়ে সতর্কতা অবলম্বনে বিষয়ে গুরুত্ব দিতেন। কাজেই এই সংকটকালে স্বাস্থ্যবিধি মেনে চলব এবং সতর্কতা অবলম্বন করব। একমাত্র আল্লাহই পারেন হেফাজত করতে। তিনি নিশ্চয়ই আমাদের হেফাজত করবেন।

মুনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকলের জন্য দোয়া করেন মুহিবুল্লাহ হিল বাকী। তিনি বলেন, নাফরমানির কারণে আল্লাহ এ রোগ দিয়েছেন। আমরা তার দরবারে দুই হাত তুলে মোনাজাত করি এ রোগ থেকে মুক্তির জন্য। তিনিই আমাদের এ রোগ থেকে হেফাজত করবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ