সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের উখিয়ার পালংখালীতে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার ভোরে উখিয়ার পালংখালীর রহমতের বিল সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা হলো উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আবদুল জলিলের ছেলে মুহা. সাদেক (২২)।

কক্সবাজারের ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, রাতে গোপন সংবাদে জানতে পারেন যে উখিয়ার পালংখালী রহমতেরবিল সীমান্ত দিয়ে ইয়াবা একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। একারণে বিজিবির সদস্যরা ওই এলাকায় অবস্থান নেন।

পরে মিয়ানমারের ওপার থেকে আসা দুইজন লোককে থামানোর সংকেত দিলে তা অমান্য করে বিজিবির সদস্যদের গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বিজিবির সদস্যরাও পাল্টা গুলি করেন।

পরে ঘটনাস্থল তল্লালি করে দেশীয় একটি অস্ত্র, দুই রাউন্ড গুলি ও ৩০ হাজার ইয়াবাসহ এক পাচারকারীর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত পাচারকারী মিয়ানমারের রোহিঙ্গা বলে ধারণা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ