সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

যুক্তরাজ্যে আটকে পড়া বাংলাদেশিরা ফেরত আসবে ১০ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতিতে যুক্তরাজ্যে আটকে পড়া বাংলাদেশিদের আগামী ১০ মে একটি বিশেষ ফ্লাইটে করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে।

গতকাল রোববার (৩ মে) যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাজ্যে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের জন্য বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ বিমানবাহিনী কল্যাণ ট্রাস্ট ওই ফ্লাইটের ভাড়া ও পরিচালনা করবে। আগামী ১০ মে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ওই ফ্লাইটটি পৌঁছাবে। ওই দিনই যুক্তরাজ্যে আটকেপড়া বাংলাদেশীদের নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

এছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীমের অনুরোধে সেখান থেকে ১০০ জন আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীকে ব্রিটিশ বিমানে করে দেশে পাঠানোর জন্য রাজি হয়েছে ব্রিটিশ সরকার। ব্রিটিশ সরকার বাংলাদেশে আটকে পড়া যুক্তরাজ্যের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার জন্য যে বিশেষ ফ্লাইট পাঠাবেন, সেই ফ্লাইটে এসব শিক্ষার্থীরা দেশে ফিরবেন।

এর বাইরে যেসব বাংলাদেশি নাগরিক যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফেরত যেতে চান বাংলাদেশ হাই কমিশন তাদের অনতিবিলম্বে বাংলাদেশ হাই কমিশনের লিংকে https://forms.gle/4x4JKfy9jxGDaujL7 রেজিস্ট্রেশন করার পরামর্শ দিয়েছে। ভাড়া করা এ বিশেষ বিমানে আসন সংখ্যা সীমিত থাকায় যাত্রীদের ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে রেজিস্ট্রেশন করা হবে।

রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর বাংলাদেশ হাই কমিশনের জরুরি প্রত্যাবাসন কমিটি প্রত্যেক যাত্রীর সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করে বিমানের ভাড়া ও যাত্রার সময়সূচীর ব্যাপারে বিস্তারিত অবহিত করবে।

অন্যদিকে, বাংলাদেশে আটকে পড়া যেসব যাত্রী যুক্তরাজ্যে ফেরত যেতে চান তাদেরকে অবিলম্বে বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাস্ট-এর নিম্নলিখিত লিংকে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে https://www.baf.mil.bd/bafwt/tickets.php ।

এর আগে, গত মার্চ মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে আন্তর্জাতিক বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ