সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

আইসিইউতে অধ্যাপক মুনতাসীর মামুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুনের অবস্থার উন্নতি না হওয়ায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেয়া হয়েছে।

রোববার দিবাগত রাত ১টার দিকে তাকে আইসিইউতে নেয়া হয়। করোনার উপসর্গ দেখা দেওয়ায় একই দিন সন্ধ্যায় তাকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালটির কোভিড-১৯ চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মনিলাল আইচ লিটু খবরের সত্যতা নিশ্চিত করে জানান, মুনতাসীর মামুন শঙ্কামুক্ত না হওয়ায় তাকে অক্সিজেন দেয়া হয়েছে।

তিনি বলেন, করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেও অধ্যাপক মুনতাসীর মামুন আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে। কারণ তার মা কোভিড-১৯-এ আক্রান্ত। তিনি এখন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মায়ের জন্য সম্প্রতি তিনি হাসপাতালে যাতায়াত করেছেন।

ডা. মনিলাল আরও জানান, আক্রান্ত মায়ের সংস্পর্শে আসায় ১০ দিন আগে তার নমুনা পরীক্ষা করা হয়। কিন্তু সেসময় রেজাল্ট নেগেটিভ আসে। তবে নতুন করে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতিরি উন্নতি না হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়েছে।

উল্লেখ্য, মুনতাসীর মামুন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি রাজধানী ঢাকার অতীত ইতিহাস নিয়েও গবেষণা করছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ